দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভের সময় আবারও আটক হয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা। রোববার (১১ অক্টোবর) তাঁকে আটকের পর পুলিশি নির্যাতনের অভিযোগ তোলেন তিনি।
ককরোচ জনতা পার্টির ডাকা বিক্ষোভে আইসা, এসএফআইসহ বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা অংশ নেন। বিজয় চক থেকে যন্তর মন্তরের দিকে যেতে চাইলে বিক্ষোভকারীদের বাধা দেয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লিতে প্রায় ৩০ হাজার পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়।
আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নেহা বোরা অভিযোগ করেন, আটক ব্যক্তিদের রাখার বাসের ভেতরে পৃথক সেল তৈরি করা হয়েছে। সেখানে প্রচণ্ড গাদাগাদি থাকায় শ্বাস নেওয়ারও পর্যাপ্ত জায়গা নেই। পুরুষ বিক্ষোভকারীদের গালিগালাজ ও লাথি মারার অভিযোগও করেন তিনি। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
বিক্ষোভে শত শত মানুষকে আটক করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন বিক্ষোভকারীরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮