মোঃ সাগর ইসলাম,
সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধীন কিশোরীগঞ্জ ও মিনাপুর বিওপি পৃথক বিশেষ অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করেছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানসামগ্রী উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর রাতে দিনাজপুরের বিরল এবং ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় রাতভর এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তির কাছ থেকে নিষিদ্ধ ট্যাপেন্ডল ট্যাবলেট, ভারতীয় ফেনসিডিলজাতীয় মাদক RC KUFF এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ এবং মাদকসংক্রান্ত অপরাধ দমনে বিজিবির অবস্থান আপসহীন। অপরাধের ধরন ও কৌশল বিবেচনায় অভিযান আরও কার্যকর করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮