মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক এমপি ও হুইপ মজলুম জননেতা শাহজাহান চৌধুরীর সমর্থনে নির্বাচনী প্রচারণা, জনসমর্থন ও ভোট বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) রাতে সাতকানিয়া সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড দক্ষিণ রূপকানিয়ার হাজি পাড়া এলাকার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব কবির সওদাগরের বাড়ির উঠানে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ ইউনিট জামায়াতে ইসলামীর সভাপতি আবু তাহের এবং সঞ্চালনা করেন ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ রিদওয়ান। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ ইসহাক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মাহমুদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী নাছির উদ্দিন, দক্ষিণ রূপকানিয়া পশ্চিম ইউনিটের সভাপতি শফিকুল আলম ও সেক্রেটারি আজিজুল হক, উত্তর ইউনিটের সভাপতি হাফেজ হেলাল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, জনগণ দীর্ঘদিন তাদের ভোটাধিকার ও কথা বলার অধিকার হারিয়েছিল। দীর্ঘদিন পর আমরা জনগণের মাঝে উন্মুক্তভাবে বৈঠক করতে পারছি এটা আমাদের জন্য আশার আলো। মানুষ এখন পরিবর্তন চায়। বক্তারা আরও বলেন, গত বছর ৫ আগস্টের পর দেশের রাজপথে গণজাগরণ সৃষ্টি হয়েছে। শহীদের রক্তে সিঞ্চিত এই আন্দোলনের ধারাবাহিকতায় আজ জনতা জেগে উঠেছে। আগামী নির্বাচন হবে জনগণের। অন্যায়-জুলুমের অবসান ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বক্তারা কেন্দ্রীয় নেতার প্রতি আস্থা ও সমর্থন জানিয়ে বলেন, “মজলুম জননেতা শাহজাহান চৌধুরী শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি সততা, ত্যাগ ও ইসলামী মূল্যবোধের প্রতীক। তাঁর হাতকে শক্তিশালী করতেই এই উঠান বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। শেষে দেশের সার্বিক শান্তি, স্থিতিশীলতা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়ে দোয়া-মোনাজাত করে বৈঠক শেষ হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮