চট্টগ্রাম প্রতিনিধি,
চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন দক্ষিণ খুলশী এলাকা থেকে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ২ নম্বর বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের সাবেক তিনবারের চেয়ারম্যান মোঃ রেহান উদ্দিনকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বিকেল ৫টার দিকে দক্ষিণ খুলশী রোডের ১ নম্বর ব্লকের সি, বাড়ি নং-৬৭/এ, নিউ ভিশন, হাসিব এম্পায়ার ভবনের ৩য় ও ৪র্থ তলার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ৫ আগস্ট ২০২৪-পরবর্তী সময়ে তিনি পরিবারসহ ওই ভবনে বসবাস করছিলেন। সেখানে অবস্থান করে তিনি গোপনে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছিলেন বলে অভিযোগ রয়েছে। আগামী ডিসেম্বর মাসে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রবেশের বিষয়কে কেন্দ্র করে তিনি রাজনৈতিক তৎপরতা চালাচ্ছিলেন বলেও বিশ্বস্ত সূত্রের দাবি।
খুলশী থানার চৌকস টিমের এসআই (নিঃ) গোলাম মোঃ নাসিম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোঃ রেহান উদ্দিনের পিতা মৃত নুরুল ইসলাম এবং মাতা জরিনা বেগম। তার স্থায়ী ঠিকানা সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের কলাবাড়ীয়া, নুরুল ইসলাম চেয়ারম্যান বাড়ি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮