আবু রাইহান, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি,
ময়মনসিংহের ত্রিশালে বিষপানে পারুল আক্তার (৩৫) নামে তিন সন্তানের এক জননীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার সাখুয়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পারুল আক্তার ওই গ্রামের আলমগীরের স্ত্রী।
ত্রিশাল থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, পারুল আক্তার প্রায় ৮-৯ মাস আগে স্বামী আলমগীরকে ছেড়ে সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে চলে যান। বৃহস্পতিবার রাতে তিনি বিষ্ণুপুর গ্রামে ফিরে আসেন। পরে শুক্রবার ভোর ৬টার দিকে বিষপান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন। পরে তার মৃত্যু হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারুল আক্তার বিষপানে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮