আবু রাইহান, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি,
ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ময়মনসিংহের ত্রিশালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে দরগা মহল্লা রোডে এ অভিযান অনুষ্ঠিত হয়।
এ অভিযানের মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আঙিনা, ড্রেন, নালা, পরিত্যক্ত পাত্র, ফুলের টব ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান, ত্রিশাল পৌর প্রধান সহকারী এছাহাক আলী, রক্তদানে ত্রিশাল অগ্রণীর সভাপতি আলম মাসুম রায়হান, সহ-সভাপতি রিয়াদুল ইসলাম, ত্রিশাল হেল্পলাইনের সাধারণ সম্পাদক এম জামান আশিকসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮