প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৫:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৩, ১০:৫৬ এ.এম
তোফায়েল ভাইয়ের এখন একটাই স্বপ্ন যে করেই হোক ভোল- বরিশাল ব্রিজ নির্মাণ।।
আলী হোসেন রুবেল
ভোলা ব্যুরো।।
৬৯ এর গণঅভ্যুত্থানের মহানায়ক, সাবেক ডাকসুর ভিপি, বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর,অত্যন্ত সফল সাবেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী,প্রবীণ পার্লামেন্টারিয়ান,কিংবদন্তি এ নেতা তোফায়েল ভাই আমাদের ভোলার দক্ষিণ দিঘলদীতে জন্মেছে বলে আজ আমরা ভোলাবাসী অত্যন্ত ধন্য ও গর্বিত। তার মত এমন নেতা আমাদের দক্ষিণ বাংলায় আর কখনো জন্মগ্রহণ করেওনি আর করবেও না।
বাংলাদেশের রাজনীতির ইতিহাসের হাজার গুনে গুনান্বিত তোফায়েল ভাই ভোলাবাসীর গর্ব, দক্ষিণ বাংলার রত্ন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চীর স্মরণীয় এক আইকন,ভোলার মাটি ও মানুষের অত্যন্ত প্রিয় নেতা, জননেতা তোফায়েল ভাইয়ের এখন একটাই স্বপ্ন যে করেই হোক ভোলা বরিশাল ব্রিজ নির্মাণ।
ভোলাকে উনি অত্যন্ত বেশি ভালোবাসেন বলেই ভোলাকে তিনি চট্টগ্রামের মতো শিল্প নগরী হিসেবে দেখতে চান এজন্য ভোলা-বরিশাল ব্রিজটি যে ভোলার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তা এই ভোলায় একমাত্র তিনিই বোঝেন বলেই সংসদে দাঁড়িয়ে একাধিকবার প্রধানমন্ত্রী এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর কাছে বিশেষভাবে অনুরোধ করে ভোলা-বরিশাল ব্রিজটি নির্মাণ করার জন্য জোর দাবি জানান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভোলা-বরিশাল ব্রিজটি নির্মাণের আশ্বস্ত করেন। আশা করি আমাদের এ জাতীয় নেতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হয়ে এলে ভোলা ও বরিশালের বাসীদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ভোলা- বরিশাল ব্রিজটি তিনি নির্মাণ করতে যথেষ্ট অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আমরা ভালোবাসি মনে করি। গতকাল তার সাথে একান্ত আলাপকালে এমনটি বললেন, ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২