বিনোদন ডেস্ক,
প্রথম সন্তান তৈমুরের জন্মের পর দ্রুত ফিটনেস ফিরে পেয়ে আলোচনায় এসেছিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। তবে রোগা হওয়ার জন্য ক্র্যাশ ডায়েট বা কঠোর ব্যায়ামের পথে হাঁটেননি তিনি।
২০১৭ সালের এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছিলেন, গর্ভাবস্থায় তার প্রায় ১৮ কেজি ওজন বেড়েছিল। এ সময় পছন্দের খাবারও বাদ দেননি তিনি। প্রতিদিন ভাত ও ঘি দিয়ে পরোটা খেতেন বলে জানান অভিনেত্রী।
তৈমুরের জন্মের পরও না খেয়ে ওজন কমানোর চেষ্টা করেননি কারিনা। তার পুষ্টিবিদ রুজুতা দিবেকরের পরামর্শে তিনি ব্যালান্সড ডায়েট মেনে চলতেন, যেখানে পর্যাপ্ত কার্বোহাইড্রেট ও ফ্যাট ছিল।
ফিটনেস ধরে রাখতে যোগব্যায়ামের পাশাপাশি ফ্রিহ্যান্ড এক্সারসাইজ, কার্ডিও, ট্রেডমিলে হাঁটা, কেটলবেল ও রোপ ট্রেনিংয়ের মতো ব্যায়াম করেছেন কারিনা।
অভিনেত্রীর মতে, সন্তান জন্মের পর ওজন কমাতে সময় দিতে হয়। দ্রুত ফলের জন্য না খেয়ে থাকা বা কঠোর ডায়েটের পরিবর্তে পুষ্টিকর খাবার, নিয়মিত শরীরচর্চা এবং ধারাবাহিকতার ওপর গুরুত্ব দেওয়াই গুরুত্বপূর্ণ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮