
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর তেজগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে তেজগাঁও থানা বিএনপি।
রোববার তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি কাওরানবাজার হয়ে তেজগাঁও এফডিসি মোড় প্রদক্ষিণ করে। এর আগে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সভাপতিত্ব করেন তেজগাঁও থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী।
সমাবেশে সাইফুল আলম নীরব বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে তারেক রহমানের নেতৃত্বে রাজপথে আন্দোলন করেছে বিএনপি। দেশকে অস্থিতিশীল করতে কোনো ধরনের গুপ্ত হামলা, বোমাবাজি বা ষড়যন্ত্র করা হলে তা প্রতিহত করা হবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি পরিবার এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্র নিয়ে যারা ষড়যন্ত্র করবে, জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে তাদের মোকাবিলা করতে বিএনপি প্রস্তুত।
সমাবেশ ও মিছিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮