Dhaka , Friday, 10 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাঁচবিবিতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা পাইকগাছায় বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বাকলিয়ায় গুলিবর্ষণকারী অস্ত্রধারী সন্ত্রাসী শ্যুটার ফারুক গ্রেফতার গণভোটের অধিকার ফেরানোর দাবি: লালমনিরহাটে ১১ দলীয় জোটের গণসংযোগ ও লিফলেট বিতরণ রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্র্যান্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা সীমান্তে ১৫ বিজিবির অ্যাকশন: মাদক ও বিপুল পরিমাণ ডিজেলসহ কারবারি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট দখল নিয়ে যুবদলের দুই গ্রুপে বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধসহ আহত ১০ টাঙ্গাইলের মধুপুরে খাল খনন উদ্বোধন ঢাকায় সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার: কড়া নিরাপত্তায় আনা হলো লালমনিরহাটে ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর… ক্ষুধামুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি ডিজেল জব্দ মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান বিজিবির হস্তক্ষেপে দেশে ফিরল লাশ: পাটগ্রামে আলী হোসেনের মরদেহ বুঝে নিল পরিবার রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও একটি চুনা কারখানা গুড়িয়ে দেয় তিতাস কর্তৃপক্ষরা। সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের বর্ণাঢ্য আয়োজন সাতকানিয়ায় অবৈধ জ্বালানি মজুদ: মধ্যরাতে অভিযানে ৪০০ লিটার অকটেন-ডিজেল জব্দ ফুটবল উন্মাদনায় পাইকগাছা; চ্যাম্পিয়ন মডেল-শিববাটী রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার ভোজ্য তেলের মজুদ নিয়ে উপজেলা প্রশাসন ও র‍্যাব-১১ তদারকি ; অবৈধ মজুদে কোন ছাড় নেই ইউএন সিএমপি’র পাঁচলাইশ মডেল থানা এলাকায় ক্লোজ সার্কিট ক্যামেরা’র শুভ উদ্বোধন কাউখালীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিমেলা শুরু সায়েদাবাদে বাস টার্মিনাল এলাকায় ডিএসসিসির বড় অভিযান: ২৪০টি অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ শুরু ফেনীতে ভোজ্যতেলের মজুদ এবং অনুমোদন বিহীন লেভেলিং’র বিরুদ্ধে র‍্যাব-৭, চট্টগ্রাম’র উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও  নিরাপদ খাদ্য অধিদপ্তরের সাঁড়াশি অভিযান ১১ এপ্রিল ইবি রিপোর্টার্স ইউনিটির নির্বাচন লালমনিরহাট ও কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযান: মাদক ও মালামাল জব্দ পদ্মা সেতুর উভয় প্রান্তে ইটিসি রেজিষ্ট্রেশন শুরু; দ্রুত ও নিরবচ্ছিন্ন যাতায়াতে উন্মোচিত হচ্ছে নতুন দিগন্ত রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পুষ্টিকর খাবারের নামে শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে নষ্ট কলা লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত: পতাকা বৈঠকে বিজিবির তীব্র প্রতিবাদ

তীব্র দাবদাহে গলে যাচ্ছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের পিচ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:24:16 pm, Thursday, 25 April 2024
  • 143 বার পড়া হয়েছে

তীব্র দাবদাহে গলে যাচ্ছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের পিচ।।তীব্র দাবদাহে গলে যাচ্ছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের পিচ।।

শরীয়তপুর প্রতিনিধি।।
কয়েকদিনের চলা দাবদাহে উত্তপ্ত হয়ে শরীয়তপুর-চাঁদপুর সড়কের ১৭ কিলোমিটার অংশের কমপক্ষে ১৫-২০টি স্থানে বিটুমিন গলে গিয়েছে। এতে যানবাহন চালাতে সমস্যার সৃষ্টি হচ্ছে চালকদের। তবে তাপদাহ কমলে বিটুমিন গলে যাওয়া স্থানগুলোতে আরেক দফা বিটুমিন দিয়ে সংস্কারের কথা জানিয়েছে সওজ বিভাগ।
শরীয়তপুর সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানা যায়-শরীয়তপুর মনোহর বাজার থেকে ভেদরগঞ্জের নরসিংহপুর ফেরিঘাট পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ৩১ কিলোমিটার। এই সড়কটি দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যানবাহন মেঘনা নদী পাড় হয়ে চট্টগ্রামে চলাচল করে। 
বর্তমানে দুই লেনের সড়কটি চার লেনে উন্নীত করনের জন্য জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। সড়কটি সচল রাখতে ৪৪ কোটি টাকা ব্যয়ে গত বছর জুন হতে ডিসেম্বর পর্যন্ত ভেদরগঞ্জের বালিবাড়ির মোড় থেকে নরসিংহপুর ফেরিঘাট পর্যন্ত ১৭ কিলোমিটার অংশ বিটুমিন দিয়ে কার্পেটিং করে সংস্কার করা হয়। তবে গত এক সপ্তাহ ধরে শরীয়তপুরের তাপমাত্রা ৩৭ ডিগ্রি  হতে ৪০ ডিগ্রি পর্যন্ত হওয়ায় সড়কটি উত্তপ্ত হয়ে বিভিন্ন স্থানের বিটুমিন গলে যাচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়-সড়কটির বালিবাড়ির মোড় ও খায়েরপট্টি মধ্যবর্তী বেশ কয়েকটি স্থানের পিচ গলে আছে। গলে যাওয়া পিচগুলো সড়কে চলা যানবাহনের চাকার সাথে লেগে যাচ্ছে৷ তাই বেশিরভাগ যানবাহন খুব সতর্কতার সাথে জায়গাগুলো অতিক্রম করছে।
স্থানীয় বাসিন্দা রিদয় বলেন-আমি প্রায়ই সড়কটি ব্যবহার করে ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে সখিপুর যাই। গত কয়েকদিন ধরে দেখি কিছু কিছু জায়গার পিচ গলে যাচ্ছে। জায়গাগুলো পিচ্ছিল হয়ে যাওয়ার সাবধানে গাড়ি চালাতে হচ্ছে।
সড়কটি ব্যবহার করে চট্টগ্রামে থেকে মালামাল নিয়ে আসা ট্রাক ড্রাইভার খালেক প্রামাণিক বলেন, আমি গত সপ্তাহে এই সড়ক দিয়ে চট্টগ্রাম গিয়েছি। আজ ফেরার পথে দেখলাম ফেরি ঘাটের পর বেশ কিছু জায়গায় পিচ গলে গিয়ে চাকায় আটকে যাচ্ছে৷ তাই খুব আসতে ট্রাক চালাতে হয়েছে। 
শরীয়তপুর সওজের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেন বলেন, বাংলাদেশের বিভিন্ন সড়কে ৬০ হতে ৭০ গ্রেডের বিটুমিন ব্যবহার করা হয় যা ৪৯ হতে ৫৬ ডিগ্রির তাপমাত্রা সহনীয়। বর্তমানে অতিরিক্ত তাপমাত্রায় দেশের বিভিন্ন স্থানে সড়কের বিটুমিন গলে যাচ্ছে। তাপদাহ কমে আসলে শরীয়তপুরের সড়কে বিটুমিন গলে যাওয়া স্থানগুলো সনাক্ত করে আরেক লেয়ার বিটুমিন দেয়া হবে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাঁচবিবিতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা

তীব্র দাবদাহে গলে যাচ্ছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের পিচ।।

আপডেট সময় : 12:24:16 pm, Thursday, 25 April 2024