প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১০, ২০২৬, ৮:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৪, ৭:১৪ এ.এম
তীব্র তাপপ্রবাহে শ্রমজীবী মানুষের দুর্ভোগ।।

অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টারা।।
দেশের তীব্র তাপপ্রবাহে শ্রমজীবী মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আবহাওয়ার কারনে কৃষক নানাভাবে ক্ষতি গ্রস্হ হচ্ছেন।
তীব্র তাপদাহে শ্রমজীবী মানুষ বেশি বিপাকে পড়েছে। শ্রমজীবি মানুষের আয় রোজগার কমে গেছে। শ্রমজীবী মানুষের প্রচন্ড রোঁদে চরম দুর্ভোগের স্বীকার হচ্ছেন।
ভ্যান চালক-গাড়ি চালক-রিকশা চালক-অট্রোচালক-দিন মজুর মানুষেররা তৃষ্ণা মেঠানোর জন্য ঠান্ডা পানি-আখের রস-লেবুর শরবত খাচ্ছেন।
আজ রঘুনাথপুর এলাকায় গিয়ে দেখা যায়, একদল শ্রমিক ইট ভাঙ্গার কাজ করছেন। কেউ পুকুরে মাটি কাটছে আবার কেউ রাস্তার কাজ করছেন। সব কাজগুলো কায়িক শ্রম। দুপুরে রৌঁদের মধ্যে তাদের কাজ বন্ধ নেই। বেশি পরিশ্রম হলে গাছের ছায়ায় বিশ্রাম ও পানি খেতে দেখা যাচ্ছে। পুকুরে পানি না থাকায় মাটি ফেঁটে গেছে।
দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে ভয়ংকর দাবদাহ। সারাদেশের মানুষ তীব্র তাপদাহে আক্রান্ত হয়ে পড়েছে। অনেক মানুষ গরম সহ্য ক্ষমতার বাইরে যাওয়ায় হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন।
দেশের উপর দিয়ে চলমান মৃদু থেকে অতি তীব্র তাপমাত্রা অব্যাহত রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূএে জানা গেছে।
তাপ প্রবাহ পরিস্থিতি আজ বৃহস্পতিবার পর্যন্ত কোন পরিবর্তন হবে না। আগামী পাঁচ দিনেও আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা কম।
বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান জানান, আমার বাড়িতে ধান কাটার জন্য দিনমজুর নিয়েছি।।তাদের একটু পর শরবত খাওয়ানো হচ্ছে। অতিরিক্ত তাপমাত্রায় ভোর বেলায় দিনমজুর শ্রমিককে কাজ করে। দুপুরে ২-৩ ঘন্টা কাজ না করে বিকেলে কাজ করতে বলি । তাপদাহে সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ মেনে কাজ করতে হবে। শারীরিক দুর্বলতা সহ কোন সমস্যা দেখা দিলে অবশ্যই কাজ বন্ধ রাখতে হবে।
ব্যবসায়ী উৎপল রক্ষিত জানান-শ্রমিকরা সরকারি বিধি উপেক্ষা করে স্বাস্হ্যবিধি না মেনে জীবনের ঝুঁকি নিয়ে জীবন ও জীবিকার তাগিদে প্রচন্ড রোঁদের শ্রমিকরা কাজ করে চলছে।
অতিরিক্ত গরমে ভাজা পোঁড়া খাবার কম খাওয়া উচিত। অতিরিক্ত গরমে শ্বাসকষ্ট-বুকে ব্যাথা-অতিরিক্ত দুর্বলতা-মাথা ব্যাথা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিতে হবে । তীব্র গরমে শ্রমজীবি মানুষের প্রতি আমাদের সকলের সহমর্মিতা দেখানো উচিত।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২