স্পোর্টস ডেস্ক,
আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের অঘোষিত ফাইনালে বুধবার শারজায় টস জিতে ব্যাট করতে নেমে ৪১.২ ওভারে মাত্র ১৬০ রানে অলআউট হয়েছে টাইগাররা।
ফাইনালে উঠতে হলে বাংলাদেশকে জিততে হবে ৪১ রানের ব্যবধানে। কিন্তু এমন মামুলি সংগ্রহ নিয়ে সেই লক্ষ্য পূরণ করা কঠিন হয়ে পড়েছে। তা না হলে শুক্রবারের ফাইনালে দর্শক হয়েই থাকতে হবে বাংলাদেশকে।
দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেছেন পারভেজ হোসেন ইমন। ৯৬ বলের ইনিংসে পাঁচটি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি। ওপেনার সাইফ হাসান করেন ৮২ বলে ৪১ রান।
শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ২৮ রানে প্রথম চার উইকেট হারানোর পর সাইফ ও ইমন পঞ্চম উইকেটে ৯৩ রানের জুটি গড়ে দলকে কিছুটা সামাল দেন। তবে ধীরগতির ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি দল।
সাইফের বিদায়ের পর দ্রুত ফিরে যান মেহেদী হাসান মিরাজও। পরে ইমন একাই লড়াই চালিয়ে গেলেও রশিদ খানের গুগলিতে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে ১৬০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
এখন ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে বোলারদের বড় দায়িত্ব নিতে হবে টাইগারদের।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮