Dhaka , Wednesday, 10 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান শিক্ষার্থীদের জন্য নিরাপদ নগর গড়তে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে:- মেয়র ডা. শাহাদাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জিরো টলারেন্স নীতির ঘোষণা আজিজুল হক আজিজের নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন  বিশ্বকাপ উন্মাদনায় রামগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি স্টার নিউজের সাংবাদিক রামুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রযুক্তি নির্ভর আর্থিক সেবায় বদলে যাচ্ছে মানুষের জীবন ফটিকছড়ি হতে ০১ টি দেশীয় এলজি বন্দুক ও ০৭ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ ০১ জন’কে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন যৌন নিপীড়নের অভিযোগে আইসিসির প্রধান কৌঁসুলি বরখাস্ত দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করে ইরানি যুবককে বিয়ে করলেন মার্কিন নারী ক্রীড়াবিদ কৃষক দল নেতার ক্ষমতায় হালিশহরে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ নোয়াখালীতে চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের চার নেতা গ্রেফতার অতিবৃষ্টিতে ক্ষতিপূরণ ও কৃষিঋণ মওকুফের দাবিতে দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ পাইকগাছায় মাটির রাস্তা থেকে এইচবিবি: বদলে গেল জনদুর্ভোগের চিত্র ১৭ জুন রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উন্নয়ন দাবিতে ৯ দফা প্রস্তুত মৌলভীবাজার পিটিআইয়ে প্রশিক্ষণে এসি ও খাবারের মান নিয়ে অসন্তোষ ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম মডেল সফল, অ্যাম্বুলেন্স ভাড়া হবে নির্ধারিত ও স্বচ্ছ:- মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, জব্দ প্রাইভেটকার চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

তিনদিনের সফরে আগামী ১৫ মে নিজ জেলা পাবনায় আসছেন রাষ্ট্রপতি মো: শাহাবুদ্দিন

  • Reporter Name
  • আপডেট সময় : 05:56:27 pm, Thursday, 4 May 2023
  • 269 বার পড়া হয়েছে

পাবনা প্রতিনিধি ।।

তিনদিনের সফরে আগামি ১৫ মে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তার প্রথম সফর। ইতোমধ্যে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বুধবার (৩ মে) পাবনা জেলার সফরসূচী প্রকাশ করা হয়েছে।

রাষ্ট্রপ্রতির প্রটোকল অফিসার নবীরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে জানানো হয়েছে, রাষ্ট্রপতি ১৫ মে সোমবার বেলা এগারোটা ১০ মিনিটে ঢাকার তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশে যাত্রা শুরু করবেন। দুপুর সোয়া একটায় তিনি পাবনা সার্কিট হাউজে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করবেন।

দুপুর একটা ২০ মিনিটে রাষ্ট্রপতি পাবনা জেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বরের নামফলক উদ্বোধন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। একটা ৩০ মিনিটে পাবনার আরিফপুর কবরস্থানে উপস্থিত হয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন তিনি।

দুপুর ২টায় স্কয়ার বাগানবাড়ি পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করবেন। বিকেল চারটায় পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বঙ্গবন্ধু কর্ণার এবং বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করবেন। এরপর তিনি আইনজীবীদের সাথে মতবিনিময় করবেন।

১৬ মঙ্গলবার সকাল দশটায় পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেল ৫টায় পাবনা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন।

১৭ মে বুধবার বেলা ১১টায় পাবনা ডায়াবেটিক সমিতির অফিস পরিদর্শন এবং বিকেল ৫টায় বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। ১৮ মে বৃহস্পতিবার সকালে সাড়ে ১১টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

এদিকে, রাষ্ট্রপতির পাবনা সফর ঘিরে তাকে নাগরিক সংবর্ধনা প্রদানের প্রস্তুতি নিয়েছে পাবনাবাসী। বুধবার (৩ মে) সন্ধ্যায় পাবনার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নাগরিক সংবর্ধনা দেওয়া উপলক্ষে নাগরিক কমিটি গঠিত হয়।

সভায় মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টুকে সর্বসম্মতিক্রমে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়। যুগ্ম আহবায়ক হয়েছেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ ও সাংবাদিক আব্দুল মতিন খান।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম এবং সংবর্ধনা অনুষ্ঠানে পরিচালনা করবেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপিসহ পাবনার সকল সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

সভাসূত্রে জানা গেছে, ১৬ মে সকাল দশটায় মহামান্য রাষ্ট্রপতির স্মৃতি বিজড়িত সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনা অনুষ্ঠানে আড়াই হাজারের মত অতিথি যোগদান করবেন।

সূত্র জানায়, শৃঙ্খলার সাথে রাষ্ট্রপতিকে দেওয়া হবে স্মরণকালের সেরা সংবর্ধনা। নির্দলীয়ভাবে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে সংবর্ধনা দেওয়া হবে বাংলাদেশের এই কৃতি সন্তানকে।

পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে ও পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি, পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাটকো সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু,

প্রেসক্লাবের সাবেক সভপতি প্রফেসর শিবজিত নাগ, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, সমাজ সেবক মোসতাক আহমেদ সুইট, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, শিক্ষাবিদ প্রফেসর কামরুজ্জামান, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান,

পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবীর মজুমদার, সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, পাবনা পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান, পাবনা চেম্বার্স অব কমার্সের সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী স্বপন প্রমুখ।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান

তিনদিনের সফরে আগামী ১৫ মে নিজ জেলা পাবনায় আসছেন রাষ্ট্রপতি মো: শাহাবুদ্দিন

আপডেট সময় : 05:56:27 pm, Thursday, 4 May 2023