প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৮, ২০২৬, ১০:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৪, ১২:৩৯ পি.এম
তিনটি বাড়ি আগুনে পুড়ে ৮ লাখ টাকার ক্ষতি।।

কুমারখালী-কুষ্টিয়া-প্রতিনিধি।।
কুষ্টিয়ার খোকসায় আগুনে ৩ টি বাড়ি পুড়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে পৌরসভার ২ নং ওয়ার্ডের কালিবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান- সকাল ১১ টার দিকে খোকসা কালিবাড়ি এলাকার মোজামের বাড়ির রান্না ঘর থেকে আগুনের উৎপত্তি হয়ে তার বসত ঘর এবং পরবর্তীতে মিলন ও আরিফের বাড়ি সহ ৩ টি বাড়িতে ছড়িয়ে পরে। এসময় খোকসা ফায়ার সার্ভিস এবং পরবর্তীতে কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন। এই ঘটনায় তিনটি পরিবারে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
খোকসা পৌরসভার মেয়র মো. তারিকুল ইসলাম জানান- আগুনে বেশকিছু বাড়ি পুরে ক্ষতির সম্মুখীন হয়েছেন ভুক্তভোগীরা। পৌরসভা থেকে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি সরকারি সহায়তা ভুক্তভোগীদের প্রাপ্তির ব্যবস্থা করবেন বলে জানান তিনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২