প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৫:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৪, ১১:০৫ এ.এম

তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বদিচ্ছা'র তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গত শুক্রবার সকালে উপজেলার সাতানী ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে 'স্বদিচ্ছা'র তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কবি, কলামিস্ট ও সংগঠক মো.আলী আশরাফ খান। সংগঠনের উপদেষ্টা মো.শরীফুল ইসলামের সঞ্চালনায় এবং ব্যাংক কর্মকর্তা মো.মনির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক এম এ মামুন সরকার, সংগঠক মো. তৈয়ব আলী, সংগঠক মো. ইব্রাহিম খলিল, শিক্ষক রুহিদাস বিশ্বাস অসীম, ডক্টর মো. সাহাব উদ্দিন, শিক্ষক মো. জহিরুল ইসলাম, সহকারী রোভার মেট মো. ফয়সাল ও সাংবাদিক মো. আলমগীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন 'স্বদিচ্ছা'র সাধারণ সম্পাদক আল মামুন মেহেরাব।
স্বাগত বক্তব্য রাখেন 'স্বদিচ্ছার সভাপতি জাকারিয়া মাহমুদ। সম্মানিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী বশির আহাম্মদ,শিক্ষক মো. তৌফিক ওমর জামির, মো. মোহসীন মুন্সি, মো. ইরফান রিয়াজ।
আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান,'স্বদিচ্ছা' সংগঠনের সদস্য এইচ আর হৃদয়, আল আমিন, মো. নুরুজ্জামান, মো.আরিফুল ইসলাম সাইফ,সাইদুল ইসলাম শুভ, শরিফুল ইসলাম, তন্ময় সরকার, নাফিজুল ইসলাম, মাহফুজুর রহমান, মো. শাওন, মো.সিফাত প্রধান ও মো. ইয়াসিন আরাফাত।
এসময় অতিথিদের হাত থেকে 'স্বদিচ্ছা'র ক্ষুদ্র শুভেচ্ছা উপহার-শিক্ষা উপকরণ গ্রহণ করে ইউনিয়ন কারিগরি উচ্চ বিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীসহ ১৮ জন শিক্ষার্থী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে সংগঠনের সকল সেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, 'মানুষ হিসেবে আমরা আমাদের কল্যাণের জন্যই সেবামূলক কাজে অংশগ্রহণ করা অত্যাবশ্যক।এককথায় সৃষ্টিকর্তাকে সন্তুষ্টির জন্যই হওয়া চাই আমাদের এই সংগঠন চর্চা তথা সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো'।
পরে সুস্বাদু কেক কেটে বর্ষপূর্তি উৎসব উদযাপন এবং দুপুরের খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উল্লেখ্য যে, 'স্বদিচ্ছা' সংগঠনের উপদেষ্টা এবিএম আবদুল্লাহ, পলাশ চন্দ্র সরকার, জাকারুল হাসান খলিল, আবুল কাশেম খোকন, মাহবুব সরকার, মনিরুজ্জামান মুকুল ও জাহাঙ্গীর আলমের উপদেশ- পরামর্শ অনুযায়ী সংগঠনের সকল কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
অনুষ্ঠান বাস্তবায়ন ও আর্থিকভাবে সহযোগিতা করেন, 'স্বদিচ্ছা'র উপদেষ্টা মোহাম্মদ ইব্রাহিম, শিক্ষক মো. জসিম উদ্দিন, মো.কবির হোসেন, মো. কামরুল ইসলাম, মো. হাদিউল ইসলাম ও প্রধান পৃষ্ঠপোষক আবিদ রাসেল।