প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৬, ৪:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২৪, ১১:৩১ এ.এম
তিতাসে রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন।।

তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।মিলাদ ও দোয়া মুনাজাত পরিচালনার মাধ্যমে গতকাল বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ আকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে উলুকান্দি কেন্দ্রীয় ঈদগাহ
ময়দান পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বলরামপুর ইউপি চেয়ারম্যান মো.নুর নবী।উপজেলার উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কামাল হোসেন ভূইয়া'র দোয়া মুনাজাত পরিচালনার মাধ্যমে রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আবদুল হাকিম- বলরামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো.মোফাজ্জল হোসেন- আবুল কালাম আজাদ- মো.রিপন ভূইয়া- সাংবাদিক আরিফুর রহমান-
হুমায়ুন কবির- ইয়াছিন ভূইয়া- মো.আওলাদ হোসেন- মো.জুয়েল রানাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২