প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ৫:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৪, ১১:২১ এ.এম
তিতাসে মাতৃভাষা দিবস উপলক্ষ্যে পিঠা উৎসব।।

তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বাসন্তি পিঠা উৎসবের মেলা অনুষ্ঠিত হয়েছে।গত বুধবার সকাল সাড়ে দশটায় উপজেলার আসমানিয়া বাজারের বেগম রোকেয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের ৮টি স্টলে বাসন্তি পিঠা উৎসবের মেলার শুভ উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ।উদ্বোধক ছিলেন নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান-খোকা-পিঠা উৎসব মেলার ব্যবস্থাপনায় ছিলেন বেগম রোকেয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো.রোমেন। প্রতিষ্ঠানের সভাপতি
সেলিম সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদ, বেগম রোকেয়া স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মো.কামাল পারভেজ,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো.রফিকুল ইসলাম নিরব,বেগম রোকেয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মো.নাছিরউদ্দিন মাসুম,সহকারী শিক্ষক মো.গোলাম কিবরিয়া প্রমুখ।এরপর বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২