তিতাস(কুমিল্লা)প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের নারান্দিয়া ইউনিয়নের অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।গতকাল বুধবার দুপুরে নারান্দিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সৌদি প্রবাসী
মো. নুরনবী সরকারের নিজস্ব অর্থায়নে নারান্দিয়া ইউনিয়নের অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো. জামাল সরকার,মো. ওয়াসিম সরকার, মো. ইমন ও মো. বায়জিদ প্রমুখ।
এরআগেও নুরনবী সরকারের নিজস্ব অর্থায়নে ইউনিয়নের গরিব ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থসহ শাড়ী ও লুঙ্গি বিতরণ করেছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮