প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ১২:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৩, ৯:০৭ এ.এম
তিতাসে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত।।

তিতাস -কুমিল্লা-প্রতিনিধি।।
কুমিল্লা-১-দাউদকান্দি-তিতাস-আসনের বাংলাদেশ আ.লীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুরের -নৌকা-প্রতিকের পক্ষে জগতপুর ইউনিয়ন আ.লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।গত বুধবার -২০ ডিসেম্বর-বিকেলে জগতপুর ইউনিয়নের মাছিমপুর থেকে উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মীর শওকত লিটনের নেতৃত্বে বিজয় শোভাযাত্রা বের করা হয়। মাছিমপুর,চাঁনপুর, দ্বিতীয় দশানীপাড়া হয়ে বিভিন্ন সড়ক ও ওয়ার্ড এলাকা প্রদক্ষিন শেষে জগতপুর বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।
বিজয় সমাবেশে নেতাকর্মীরা বলেন,কুমিল্লা-১-দাউদকান্দি-তিতাস-আসনের বাংলাদেশ আ.লীগের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুরকে নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।বিজয় সমাবেশে উপস্থিত ছিলেন,তিতাস উপজেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা যুবলীগ সদস্য শফিকুল ইসলাম ভূঁইয়া, ৫ নং ওয়ার্ডের মেম্বার মো.শান্তি মিয়া,কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের মহিলা সম্পাদিকা হোসেনের বেগম, যুবলীগ নেতা মো. মোশারফ,মোহাম্মদ সায়েম, জগতপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো.মারুফ,সাংগঠনিক সম্পাদক মীর মহিউদ্দিন লিওন, মহিলা নেত্রীসহ জগতপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আ.লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২