প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৬, ৯:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২৪, ২:০৩ পি.এম
তিতাসে নতুন রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষ্যে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত।।

তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে নতুন রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার আলীরগাঁও হতে শাহবৃদ্ধি সরকারি কবরস্থান পর্যন্ত নতুন রাস্তা নির্মাাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলার মজিদপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো.মোস্তাক আহমেদ ভূইয়ার সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন গৌরীপুর আনিস মার্কেটের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাসেম ভূইয়া বাবুল- বীর মুক্তিযোদ্ধা মো.ছাইদুর রহমান ছাদির মেম্বার- বিশিষ্ট সমাজসেবক লিলু মিয়া প্রধান- উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোসামৎ সাধনা বেগম- বিশিষ্ট সমাজসেবক হেলাল ভূইয়া- হজরত আলী- নুরে আলম- ডাঃ রাইজ উদ্দিন- মোসলেম ভূইয়া- আজিজ মেম্বার- মতিন ভূইয়া- মোকতার হোসেন- মোশাররফ হোসেন- শাহ জালাল- তাইজুদ্দিন- সিরাজুল ইসলাম- মিজানুর রহমান- ছাদিম আলী- অজিত ভৌমিক- সাখাওয়াত উল্লাহ- লেয়াকত আলী প্রমুখ।দোয়া মুনাজাত পরিচালনা করেন পীর সাহেব সাজ্জাদ হোসেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২