প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৬, ৭:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৪, ৯:৪৯ এ.এম
তিতাসে জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশনের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।।

তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী উপলক্ষ্যে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।জাতীয় সঙ্গীত পরিবেশন ও শপথ বাক্য পাঠের মাধ্যমে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বলরামপুর ইউনিয়নের উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।ভিডিও কলের মাধ্যমে খেলায় যুক্ত হয়ে প্রধান অতিথি বলরামপুর ইউপি চেয়ারম্যান মো.নুর নবী বলেন- মাদক ছাড়ুন খেলাধুলা ধরুন।
এক মাত্র খেলাধুলাই পারে মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে।তাই খেলাধুলার প্রতি মনোযোগী হন।এসময় তিনি খেলার আয়োজক জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো.সাজ্জাদ হোসেন সজীব সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো.সাজ্জাদ হোসেন সজীব সরকারের সভাপতিত্বে খেলায় উপস্থিত ছিলেন মো.নাজিম উদ্দিন মেম্বার- আবদুল মালেক রাজ মিয়া মেম্বার- আজিজুল হক মাষ্টার- আলাউদ্দিন মাষ্টার- কবি সুমন রায়হান- এনামুল হকসহ বিভিন্ন এলাকা থেকে আগত খেলা প্রেমী দর্শকরা।প্রতিবছরের ন্যায় এবারও ঈদ পুনর্মিলনী উপলক্ষ্যে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশনের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্টে ৮ টি দল অংশ গ্রহণ করে দুটি দল ফাইনালে উঠে।আর এই দুই দলকে নিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২