প্রিন্ট এর তারিখঃ মার্চ ৭, ২০২৬, ৪:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৩, ৯:০০ এ.এম
তিতাসে গাঁজা ও ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার।।

তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে গাঁজা ও ইয়াবা টেবলেটসহ শাহ জালাল নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায় তিতাস থানার এসআই মো. রফিকুল ইসলাম রাফি সঙ্গীয় অফিসার-ফোর্সসহ থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধারের অভিযানের ডিউটি কালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ ডিসেম্বর সোমবার ১৫.০৫ ঘটিকায় উপজেলার সাতানী ইউনিয়নের চরকুমারিয়া বাজারের দক্ষিণ পাশে শাহ জালালের গহনা মেরামতের দোকান থেকে ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা ও ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহ জালাল -৩৭-কে গ্রেপ্তার করতে সক্ষম হয় ।গ্রেপ্তারকৃত মাদক কারবারি উপজেলার সাতানী ইউনিয়নের চর কুমারিয়া গ্রামের মৃত আব্দুল মতিন ও সাজেদা বেগমের ছেলে।সে স্বর্ণের গহনা মেরামতের দোকানের আড়ালে মাদক ব্যবসা করে মর্মে এলাকায় জনশ্রুতি রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২