প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৪, ২০২৬, ৪:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২৪, ১০:২৫ এ.এম
তিতাসে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত।।

তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
কুমিল্লার তিতাস উপজেলার গোপালপুর ড. মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলার গোপালপুর ড.মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে সিঙ্গাপুরে চিকিৎসারত স্কুল প্রতিষ্ঠাতা ড.খন্দকার মোশাররফ হোসেন ও স্কুলের এসএসসি পরিক্ষার্থীদের জন্য দোয়া মুনাজাত পরিচালনা করা হয়। কমিটির সদস্য সচিব মোহাম্মদ শাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্কুলের এডহক কমিটির সভাপতি মো.আবু জাহের প্রমুখ।আবদুল হাই মাষ্টারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষক প্রতিনিধি মো. দেলোয়ার হোসাইন,অভিভাবক সদস্য মো. মোবারক হোসেন সরকার, অহিদুর রহমান মাস্টার, মো. মোতাকাব্বের,দেলোয়ার হোসেন খান, মোজাম্মেল হক, জুলহাস উদ্দিন মুন্সি, মোসলেম সওদাগর, শফিকুল ইসলাম মুন্সি, আকলিমা আক্তার,সাবিকুন্নাহার,তানহা আক্তার
প্রমুখ।দোয়া মুনাজাত করেন মাওলানা আলী হোসেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২