তিতাস( কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ৯ টি ওয়ার্ড আ.লীগের সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমের প্রতিটি ওয়ার্ডের ২০ টি করে শাল বিতরণ করা হয়েছে। তিতাস উপজেলা আ.লীগের উপ দপ্তর সম্পাদক মো.জালাল সরকার ও ভিটিকান্দি ইউনিয়ন আ. লীগের সিনিয়র সহ সভাপতি মো. কবির শিকদারের যৌথ অর্থায়নে গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে ভিটিকান্দি ইউনিয়ন আ. লীগের অফিসে ৯টি ওয়ার্ডে ২০০শত ১০ টি শাল ওয়ার্ড আ. লীগের নেতাদের হাতে তুলে দেন উপজেলা আ. লীগের উপ-দপ্তর সম্পাদক মো. জালাল সরকার ও ভিটিকান্দি ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ সভাপতি মো.কবির শিকদার।এ সময় উপস্থিত ছিলেন ভিটিকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো.শহিদুল্লাহ শহিদ , ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো.নুরুজ্জামান,ভিটিকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক মো.মনির হোসেন, ভিটিকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু মুছা জুয়েলসহ ভিটিকান্দি ইউনিয়ন আ.লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি,সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮