তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে অসহায় মানুষের মধ্যে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।উপজেলার দরিদ্র কল্যাণ সংস্থা-ডিকেএস-র অর্থায়নে গতকাল সোমবার বিকেল ৩ টার দিকে মজিদপুর ইউনিয়নের শাহপুর আনোয়ারুল হক দাখিল মাদ্রাসা মাঠে অসহায় মানুষের মধ্যে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন
মজিদপুর ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম সরকার।দরিদ্র কল্যাণ সংস্থা-ডিকেএস-র পরিচালক মো.শামসুল হুদা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম,মো.হানিফ মিয়া,কাজল মিয়া,পারভেজ হোসেন, গিয়াস উদ্দিনসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

























