প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ৫:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৪, ১:০৪ পি.এম
তিতাসের শাহপুর আদর্শ কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান।।

তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের শাহপুর আদর্শ কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে উপজেলার শাহপুর আদর্শ কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মজিদপুর ইউপি চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম সরকার।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. ফয়েজুর রহমান মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের পরিচালানা কমিটির অন্যতম সদস্য ও ফ্রান্স প্রবাসী আবুল কাশেম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি-কলামিস্ট ও সংগঠক মো. আলী আশরাফ খান,বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কুমিল্লা-প.-জেলা শাখার সাধারণ সম্পাদক মো.শাহআলম সরকার প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মনিরুল ইসলাম, মো. বশিরুল্লাহ ভূঁইয়া বাচ্চু মাস্টারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্কুলের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ পুরষ্কার বিতরণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারীদের পুরষ্কার, নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ প্রদান করেন অতিথিবৃন্দরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২