তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের বলরামপুর ইউনিয়নের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।গতকাল সোমবার বেলা ১ টাকা দিকে উপজেলার
বলরামপুর ইউনিয়নের শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সভাপতি মু. রহুল আমীন।
বলরামপুর ইউপি চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহবায়ক মো. নুর নবীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো.পারভেজ হোসেন সরকার,উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান মোসামৎ ফরিদা ইয়াসমিন,সাতানী ইউপি চেয়ারম্যান শামসুল হক সরকার, জগতপুর ইউপি চেয়ারম্যান মো.মজিবুর রহমান প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফুর রহমান,কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি
তোফাজ্জল হোসেন সাদ্দাম,সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম,সহ-সভাপতি পাভেল মাহমুদ সুমন মেম্বার, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহরাব আলম সায়মন সিকদার,মিজানুর রহমান,সাতানী ইউনিয়ন ছাত্রলীগ নেতা কবির হোসেন, বলরামপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা গোলাম সাওয়ার মাসুমসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দরা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮