তিতাস (কুমিল্লা)প্রতিনিধি।।
দলের চেয়ারপারসন খালেদা জিয়া'সহ সব কারাবন্দিদের মুক্তি, বিদ্যুৎ গ্যাস ও নিত্যপণ্যের দাম কমানো এবং বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশের ন্যায় কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।গতকাল
শনিবার সকাল ১০ টায় কাচারি বাজার থেকে পদযাত্রটি বের হয়ে নারায়নপুর সড়ক প্রদক্ষিণ শেষে আসমানিয়া বাজারে এসে শেষ হয়।
নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম জহির এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম হানিফের সঞ্চালনায় পদযাত্রায় নেতৃত্বে ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়া।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক আশরাফুল ইসলাম, গোলাম মহিউদ্দিন জিলানী ভূইয়া, রুবি ইসলাম, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি জাহাঙ্গীর আলম সরকার,ফরিদ মেম্বার, ইউনিয়ন যুবদলের আহবায়ক ছবির আহমেদ মেম্বার, সদস্য সচিব জসিম উদ্দিন,সেচ্ছাসেবক দলের আহবায়ক শাহালম, শাহাজালাল মেম্বার, ছাত্রদলের মাঈনুদ্দিন খশরু, রাসেল রানা, তুষার ইমরান ও মনির'সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮