প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৫:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৪, ৩:৫৬ এ.এম
তিতাসের কলাকান্দি ইউপির আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের শীতবস্ত্র বিতরণ।।

তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের কলাকান্দি ইউপির আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী উপকার ভোগীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।উপজেলা প্রশাসনের উদ্যোগেে গত বৃহস্পতিবার বিকেল সাড়ে তিন টায় কলাকান্দি ইউপির হাড়াইকান্দি গ্রামের আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী উপকার ভোগীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হাসান।শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জামিরুল ইসলাম,উপজেলা সমবায় কর্মকর্তা মো. বিল্লাল হোসেন,উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মিজানুর রহমান,উপজেলা উপ সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী জুনায়েদ সাদিক প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২