তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।গতকাল শনিবার সকালে অরাজনৈতিক সংগঠন 'জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশন"এর চেয়ারম্যান মো.সাজ্জাদ হোসেন
সজিব ও নির্বাহী কমিটির সদস্য ইকরাম সরকারের নিজস্ব অর্থায়নে উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি ও উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কামাল হোসেন।
বলরামপুর ইউনিয়নের ৭ নং উলুকান্দি ওয়ার্ডের সাবেক সদস্য মো.নাজিম উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও বলরামপুর ইউনিয়নের কৃষক লীগের সভাপতি এম এ মোতালেব ভূঁইয়ার পরিচালনায় পুরস্কার বিতরণের অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন মো.গিয়াস উদ্দিন ভূঁইয়া, আবদুল করিম সরকার,স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শহিদুল ইসলাম বাবুল,সহকারী শিক্ষক মো.দেলোয়ার হোসেন ভূঁইয়া, আজিজুল হক,মোসামৎ আয়েশা আক্তার ও আলাউদ্দিন মাষ্টার প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮