তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের মাছিমপুর গ্রামবাসীর উদ্যোগে ৯ম,বার্ষিকী ইসলামী সুন্নি মহা সম্মেলন ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার (১৪ জানুয়ারি) বাদ আসর থেকে মধ্য রাত পর্যন্ত প্রধান অতিথি দুনিয়া ও আখেরাতের বয়ান করেন দক্ষিণ এশিয়া মহাদেশের ইসলাম প্রচারের অন্যতম মারকাজ, আধ্যাত্মিকথার ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর সাহেব মাওলানা মোহাম্মদ মাহমুদুর রহমান। বিশেষ অতিথি বয়ান করেন দরবারে শরীফের খলিফা মাওলানা সিরাজুল ইসলাম, আবু বক্কর ছিদ্দিক রাহমানী দেশের খ্যাতিমান আলেম ওলামাগণ। মাহফিলে উপজেলার ৫নং কলাকান্দি ইউনিয়ন আ. লীগের সাবেক সভাপতি গাজী মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা মো. মিজানুর রহমান আলোকীর পরিচালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের সাবেক শিক্ষক কবির আহমেদ,কলাকান্দি ইউপির ৩নং ওয়ার্ডের সদস্য মুনসুর আলী ও মজিবুর রহমান প্রমূখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন এলাকা থেকে আগত শত শত ধর্মপ্রাণ মুসলমানগণ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮