
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের নিশুন্দাকান্দি গ্রামে পূর্বশত্রুতার জের ধরে ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা রাজু শেখ -৩৫- এর বাড়ীতে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে তারাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজু শেখের স্ত্রী কামরুন্নাহার।২৯ জুন দিনগত রাতে তিনি এই অভিযোগটি দায়ের করেছেন।
তারাকান্দা থানায় দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে জানা গেছে,স্বেচ্ছাসেবকলীগ নেতা রাজুশেখের পরিবারের সাথে পারিবারিক বিরোধের জেরে ২৮ জুন দিনগত রাত ১০ টায় রাজুশেখের বাড়ীতে হামলা চালায় প্রতিবেশী লাক মিয়া -৬০- কাজল মিয়া- ৫০- অনিক মিয়া -২৬- শামীম মিয়া -৩০- মানিক মিয়া -২৭- মিজান মিয়া -২২- সিজান মিয়া -১৯- ও মোশারফ হোসেন -৩০-।এ সময় তারা রাজু শেখের বসত ঘর কুপিয়ে এবং আসবাবপত্র তছনছ করে বলে থানায় অভিযোগ করেন কামরুন্নাহার।
এ বিষয়ে গালাগাঁও ইউনিয়নের নিশুন্দাকান্দি- ২ নং ওয়ার্ডে,র সাবেক মেম্বার সাহেব আলী জানান- রাজু শেখ ও শামীম মেম্বার একই বাড়ীর বাসিন্দা ও চাচাতো ভাই।গত কিছুদিন যাবৎ তাদের মাঝে বিভিন্ন বিষয়ে গন্ডগোল চলছে।শুনেছি কয়েকদিন আগে মামলাও হয়েছে।রাজু শেখকে আসামি করে শামীম মেম্বারের ভাই অনিক মামলা করেছে।এদিকে বাড়িঘরের হামলা ভাংচুরের সময় কোন হট্টগুলের শব্দ না পেলেও বাড়ীর মহিলারা যখন চিৎকার চেচাঁমেচি করে আমার বাড়ীর সামনে জড়ো হয় তখন হামলার বিষয়টি রাজু শেখের বাড়ীর মহিলাদের কাছে শুনেছি।
বিষয়টি অস্বীকার করে অনিক মিয়া জানান- গত ২১ জুন সন্ধ্যায় মানিকদীর ব্রীজের পাশে আ. হেকিমের মনোহারি দোকানের সামনে রাস্থায় আমার সাথে ঝগড়া হয় রাজু শেখের সাথে।এক পর্যায়ে হাতাহাতিও হয়।পরবর্তীতে আমরা থানায় রাজু শেখসহ অন্যান্যদের নামে মামলা দায়ের করি।মামলা দায়েরের পর আসামী রাজু শেখসহ অন্যান্যরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বাড়ীঘর ভাংচুরের ঘটনা ঘটিয়েছে।এতে আমাদের কারও কোন সংশ্লিষ্টতা নেই।
এ বিষয়ে অনিকের বড়ভাই নিশুন্দাকান্দি -২নং ওয়ার্ডের- বর্তমান মেম্বার শামীম মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করেও তার ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম জানান- গত ২১ জুনের ঘটনায় রাজু শেখসহ অপরাপর ৮ জনের নামে থানায় ১৪৩- ৩৪১- ৩২৩- ৩২৬- ৩০৭- ৩৭৯- ৫০৬- ২- ১১৪ পেনাল কোড ১৮৬০ ধারায় মামলা দায়ের করেছেন একই গ্রামের প্রতিবেশী খাজালউদ্দিনের ছেলে অনিক মিয়া।
এ বিষয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াজেদ আলী জানান- পূর্বের বিভিন্ন ঘটনার জের ধরে থানায় রাজু শেখের বিরুদ্ধে তার চাচাতো ভাই অনিক মিয়া বাদী হয়ে মামলা দায়েরের পর রাজু শেখের বাড়ীঘরে হামলার ঘটনা ঘটে।ঘটনার সূত্রে রাজু শেখের স্ত্রী বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮