ফজলে এলাহি ঢালী
ময়মনসিংহ।।
ময়মনসিংহের তারাকান্দায় শেরপুর-হালুয়াঘাট আঞ্চলিক সড়কটি পাড়াপাড়ের সময় ট্রাকচাপায় আঃগণি-৬৫-নামের এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে।নিহত আঃগণি উপজেলার কামারগাঁও ইউনিয়নের রায়জান গ্রামের মৃত লাল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার-৪ এপ্রিল-দুপুর বারোটায় শেরপুর –ময়মনসিংহ আঞ্চলিক সড়কের তারাকান্দা বাসস্টেশন সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও নিহতের আত্নীয়স্বজনদের সাথে কথা বলে জানা গেছে,রায়জান গ্রামের বৃদ্ধ আঃগণি তারাকান্দা বাজারে কেনাকাটা করতে আসার সময় যখন বাসস্টেশন এলাকায় রাস্তা পাড়াপাড় করতে উদ্যত হন তখন অসাবধানতাবশত চলন্ত ট্রাকের চাপায় গুরুতর আহত হন।গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে তারাকান্দা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানা পুলিশের এসআই রায়হানুর রহমান।তিনি জানান, আত্নীয়স্বজনের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮