সালমান মির্জা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি,
তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও ইতিবাচক পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে ৮ নম্বর ওয়ার্ডের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ৯ নম্বর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী অন্তর চৌধুরীর পক্ষ থেকে ৮ নম্বর ওয়ার্ডের শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়।
আয়োজকদের মতে, বর্তমান সময়ে তরুণদের একটি অংশ নানা নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। তাদের সেই পথ থেকে দূরে রেখে মাঠে ফিরিয়ে আনা, শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং নেতৃত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতির চর্চায় উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
ফুটবল বিতরণকালে স্থানীয় শিক্ষার্থী ও তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শিক্ষার্থীরা বলেন, খেলাধুলার সামগ্রী পেলে তারা আরও আগ্রহ নিয়ে মাঠে খেলাধুলা করতে পারবেন।
অন্তর চৌধুরীর পক্ষ থেকে বলা হয়, “তরুণরাই আগামী দিনের শক্তি। তাদের হাতে মাদক নয়, খেলাধুলার সামগ্রী তুলে দিয়ে মাঠমুখী করাই আমাদের লক্ষ্য। একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়া কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়া প্রয়োজন।”
তরুণদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সুস্থ, সুশৃঙ্খল ও ক্রীড়াবান্ধব সমাজ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়া উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮