সোহানুর রহমান বাপ্পি,
দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও নির্যাতনের মধ্য দিয়ে উঠে আসা কিশোরগঞ্জের খাইরুল ইসলামকে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, ছাত্ররাজনীতিতে সক্রিয় ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত খাইরুল ইসলাম কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন । তৃণমূল থেকে উঠে আসা এই নেতা সংগঠনের জন্য সবসময়ই অগ্রণী ভূমিকা রেখে আসছেন।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি একাধিক মামলা, হামলা ও রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন বলে জানা গেছে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি রাজপথ ছাড়েননি; বরং দলের আদর্শ ও নীতির প্রশ্নে ছিলেন আপসহীন।
নবনিযুক্ত এ নেতা তার প্রতিক্রিয়ায় বলেন,
“এই দায়িত্ব আমার জন্য গর্বের হলেও এটি একটি বড় চ্যালেঞ্জ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সংগঠনকে শক্তিশালী করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।
তিনি এ সময় তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ আল আমিন, সভাপতি সোহাগ ভূঁইয়া এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুর ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খাইরুল ইসলামের মতো ত্যাগী ও নির্যাতিত নেতাদের মূল্যায়নের মাধ্যমে সংগঠন আরও গতিশীল ও শক্তিশালী হবে।
তার এই মনোনয়নে কিশোরগঞ্জসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮