এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের কায়েমপুর আয়কর অফিসের সামনে রাস্তার পাশে পার্ক করা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর ২০২৫) রাত ২টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
জানা যায়, ‘ঢাকা মেট্রো-জ-১১-২৬৬৩’ নম্বরযুক্ত বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। গভীর রাতে বাসের ভেতরে চালক ও হেলপার ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুনের তাপে ঘুম ভেঙে গেলে তারা চিৎকার করে সহায়তা চাইলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে। পাশাপাশি ফতুল্লা মডেল থানার তিনটি টিম ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তদের দেওয়া আগুনে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে বাসটির আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮