
নীলফামারীর ডোমারে ফলাফল ঘোষণার সময় কন্ট্রোলরুমে হামলা ও ভাঙচুর করেছে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকরা। এসময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা-ধাওয়ায় রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এঘটনায় কয়েক জনকে আটক করা হয়।
প্রতক্ষদর্শীরা জানায়, রাত নয় টার দিকে ডোমার উপজেলা পরিষদের হলরুমে অবস্থিত কন্ট্রোল রুমে উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল সংগ্রহ চলছিল। ফলাফল ঘোষণার সময় পরাজিত চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের তোফায়েল আহমেদ কয়েক'শ কর্মী-সমর্থক কন্ট্রোল রুমে অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। এ সময় কন্ট্রোল রুমের চেয়ার টেবিল ও দরজা ভাঙচুর করা হয়। প্রায় ৩০ মিনিট ভাঙ্গচুরের পর উপজেলা পরিষদের মেইন গেইটে সামনের সড়কে অবস্থান নেয়।
এসময় পুলিশ এসে অবস্থানকারীদের সরে যেতে বললে তাঁরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছুঁড়ে মারে। পরে পুলিশ সড়কে অবস্থানকারীদের ছাত্র ভঙ্গ করতে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ। এরপর তোফায়েলের কর্মী-সমর্থকরা কিছুটা সরে গিয়ে অবস্থান নেয়।
পরে রাত ১১ টায় চেয়ারম্যান পদের এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের ফলাফল রাত একটায় ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা নুর-ই- আলম।
ফলাফল ঘোষণার পর পরাজিত প্রার্থীর লোকজন হামলা করেছেন বলে জানায় ও পুলিশ। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন আলী।
তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর সরকারি কাজে বাধাসহ সরকারি প্রতিষ্ঠানে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান চেয়ারম্যান পদে টেলিফোন প্রতীকে বিজয়ী প্রার্থী।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮