এস এ ডিউক ভূইয়া।।
কুমিল্লার হোমনা উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষা বর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ডুসাহ -ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন অব হোমনা-র উদ্যোগে গত সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মজিদ।শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. কামাল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মাহবুব আলম,অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান, উপ-সচিব এসএম নজরুল ইসলাম ও মোজাম্মেল হক,ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিদ্যা বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন প্রফেসর নুর মোহাম্মদ রহমতুল্লাহ,এসএসপি শফি উল্লাহ বিসিআইসি কলেজের প্রভাষক মীর মাসুদুজ্জামান, মিনহাজ উদ্দিন ও মো. মাহবুব প্রমুখ।পরে শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক দেওয়া হয়।

























