প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৮, ২০২৬, ৭:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৪, ১০:৩৯ এ.এম
ডামুড্যায় রাসেল হত্যা মামলার অন্যতম আসামী মনির হোসেন ঢাকায় গ্রেফতার।।

শরীয়তপুর প্রতিনিধি।।
শরীয়তপুরের ডামুড্যায় ব্যবসায়ী রাসেল হত্যা মামলার অন্যতম আসামী মনির হোসেনকে -৩০- গ্রেফতার করেছে র্যাব। শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া মনির হোসেন উপজেলার ইসলামপুর ইউনিয়নের কানাইকাঠি এলাকার মোতালেব ফকিরের ছেলে।
র্যাব জানায়- গত ২৭ সেপ্টেম্বর দুপুরে ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকায় সেলুনে বসে কুপিয়ে গুরুতর জখম করা হয় ব্যবসায়ী রাসেল সরদারকে। পরে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ২ দিন পর রাসেল সরদারের ভাই ওয়াসিম সরদার ড্যামুডা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে গতকাল রাতে এ মামলার অন্যতম আসামী মনির হোসেনকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আমবাগিচা এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-৮ ও র্যাব-১০ এর একটি আভিযানিক দল।
এ বিষয়ে মাদারীপুর র্যাব- ৮ এর অধিনায়ক মীর মনির হোসেন বলেন- এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। এ ঘটনায় মামলা হলে গোপন সংবাদের ভিত্তিতে অন্যতম আসামী মনির হোসেনকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। আসামীকে ডামুড্যা থানায় হস্তান্তরের প্রকৃয়া চলছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২