কাজল খান,
মাদারীপুর জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের নির্দেশনায় মাদারীপুর সদর মডেল থানার বিশেষ অভিযান পরিচালনাকালে মাদারীপুর সদর মডেল থানাধীন মোস্তফাপুর বাজার এলাকা হইতে গ্রেফতার।
মাদারীপুর সদর মডেল থানার এসআই/মোঃ জিয়াউর রহমান, পিএসআই/আলী হাসান,এএসআই/সাফিনুর রহমান সহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে ২৮/০৭/২০২৬ খ্রি. বেলা ১৩:১৫ ঘটিকার সময় মাদারীপুর জেলার সদর মডেল থানাধীন মোস্তফাপুর বাজার এলাকা হইতে ডাকাতি প্রস্তুতি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি, বিষ্ফোরক মামলা ও বিশেষ ক্ষমতা আইনের মামলা সহ সর্বমোট ০৩ টি মামলার এজাহার ভুক্ত পলাতক আসামি ১) বিপ্লব মাতুব্বর (২৬), পিতা-বিল্লাল মাতুব্বর, সাং- গাছবাড়িয়া,থানা-সদর মডেল,জেলা-মাদারীপুর'কে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদারীপুর জেলা পুলিশের মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, ওয়ারেন্ট ভুক্ত আসামি ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮