প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৬, ২:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৫, ৭:১১ পি.এম
ঠাকুরগাঁও হরিপুরে নাগর নদী পরিদর্শন

নয়ন হোসেন, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় অবস্থিত ঐতিহাসিক নাগর নদী সম্প্রতি ২২ সেপ্টেম্বর রবিবার বিকেল বেলায় পরিদর্শন করেন জেলা প্রশাসক জনাব ইশরাত ফারজানা। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন, হরিপুর থানার ডিএসবি এনামুল ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কর্মকর্তা এবং এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে অতিথিবৃন্দ নাগর নদীর ভৌগলিক গুরুত্ব, পরিবেশ ও স্থানীয় জনগণের জীবন-জীবিকার সঙ্গে নদীর সম্পর্ক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে নদীর দুই তীরের ভাঙন, সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ও নদীভিত্তিক স্থানীয় অর্থনীতির সম্ভাবনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক জনাব ইশরাত ফারজানা নদীর বর্তমান অবস্থা সরেজমিন পরিদর্শন করে নদী সংরক্ষণ ও উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। একই সঙ্গে তিনি পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
পুলিশ সুপার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন নদীর পারিপার্শ্বিক সমস্যা সমাধানে প্রশাসনের ধারাবাহিক উদ্যোগের কথা তুলে ধরেন।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা নদীর প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ ও টেকসই উন্নয়নে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২