তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
টেকনাফে র্যাব'র অভিযানে তিনজন মাদক কারবারি গ্রেফতার হয়েছে। তাদের নিকট থেকে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও মাদক বহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।
শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় র্যাব-১৫ কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল স্থানীয় উত্তর বরইতলি এলাকায় বায়তুর রহমান জামে মসজিদের পাশের রাস্তায় এই অভিযান চালায়।
গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আছাড়বুনিয়া গ্রামের মৃত মুহাম্মদ আজিজুর রহমান ও জহুরা খাতুনের পুত্র মুহাম্মদ আব্দুল্লাহ (২০), একই এলাকার লেজিরপাড়ার সলিমুল্লাহ ও রাশেদা বেগমের পুত্র মোঃ আব্দুল্লাহ (২৪) এবং টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মিঠাপানিরছড়া গ্রামের শফিক আহমদ ও গুলবাহারের পুত্র মুহাম্মদ ইউনুছ (৩২)।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮