প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৪, ২০২৬, ২:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৪, ১২:৫৪ পি.এম
টেকনাফে টুরিস্ট বাসের ধাক্কায় দুই রোহিঙ্গা শিশু নিহত।।

কক্সবাজার অফিস।।
কক্সবাজার-টেকনাফ মহাসড়কে টুরিস্ট বাসের ধাক্কায় দুই রোহিঙ্গা শিশু নিহত হয়েছে।
শুক্রবার-৯ ফেব্রুয়ারি-সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ উপজেলার লেদা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত দুই শিশু লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। নিহত দুই শিশুর বয়স ৭-৮ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি-ওসমান গনী।
তিনি জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা পায়রা পরিবহনের একটি বাস টেকনাফ শহরের দিকে যাচ্ছিল। এ সময় দুই শিশু সড়ক পার হাওয়ার চেষ্টা করে। বাসের গতি বেশি থাকায় ধাক্কা লেগে ঘটনাস্থলেই শিশু দুটির মৃত্যু হয়। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বাসটি জব্দ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২