কক্সবাজার জেলা প্রতিনিধি।।
টেকনাফ উপজেলার বরইতলি এলাকা থেকে মুহাম্মদ কামাল নামের একজন চিহ্নিত চোরাকারবারি গ্রেফতার হয়েছে।
র্যাব-১৫, কক্সবাজারের টেকনাফ ক্যাম্পের একটি দল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে এই অভিযান চালায়।
গ্রেফতারকৃত আসামি মুহাম্মদ কামাল (৩০) টেকনাফের কেরনতলি এলাকার মুহাম্মদ ইউনুসের পুত্র।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি মুহাম্মদ কামালের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় (নং-১১০, জিআর নং-৪৩২/১৯) বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে।
তাকে ওই মামলার গ্রেফতারি পরোয়ানা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮