তৌহিদ বেলাল, কক্সবাজার।।
কক্সবাজারের টেকনাফের হাফেজ উল্লাহ ইয়াবা ট্যাবলেটসহ চট্টগ্রামে গ্রেফতার হয়েছেন। র্যাব-৭ এর একটি দল সোমবার বিকেল তিনটার দিকে কর্ণফুলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার মোহাম্মদ হাফেজ উল্লাহ (৬৩) টেকনাফ পৌরসভার ডেইলপাড়ার মৃত তমিম গোলালের পুত্র এবং টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাব জানায়, কক্সবাজার থেকে সড়কপথে চট্টগ্রামে ইয়াবার চালান যাবার গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কর্ণফুলী এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। এসময় একটি বাসের যাত্রী মোহাম্মদ হাফেজ উল্লাহ কৌশলে পালানোর সময় আটক করা হয়। পরে তার ট্রলিব্যাগ তল্লাশি করে ৫ হাজার ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা।
র্যাবের তথ্যমতে, গ্রেফতার হাফেজ উল্লাহ একজন পেশাদার মাদক কারবারি। তিনি টেকনাফের সীমান্ত এলাকা থেকে ইয়াবাসহ মাদক সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট সরবরাহ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ হাফেজ উল্লাহ ২০১৪ থেকে গেল বছরের অক্টোবর পর্যন্ত একটানা ৮বছর আওয়ামী লীগের টেকনাফ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮