প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৬, ৬:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৪, ৮:৪৬ এ.এম
টানা ৬দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম পুনরায় শুরু।।

কৌশিক চৌধুরী
হিলি প্রতিনিধি।।
টানা ৬দিনের ছুটি শেষে আজ সোমবার থেকে আবারও শুরু হয়েছে হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম।
ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে গত ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ৬ দিনের ছুটি ঘোষণা করে বন্দরের ব্যবসায়ী সংগঠন গুলো।
এদিকে আমাদানি কৃত পণ্য পরিবহনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রাক গুলো বন্দরের বিভিন্ন পয়েন্টে ভিরতে শুরু করেছে।
বন্দরের বে-সরকাবি অপারেটর প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, সকাল থেকে বন্দরের শ্রমিক কর্মচারীরা বন্দরে প্রবেশ করেছে এবং কাজে যোগ দিয়েছে। বন্দরের অভ্যন্তরে ট্রাকে পণ্য ওঠানামা ও ছাড় করণের কাজও শুরু হয়েছে।
দীর্ঘ ছুটির পর বন্দরের কার্যক্রম পুনরায় চালু হওয়ায় ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সকলের মাঝে কর্ম চাঞ্চল্যতা ফিরতে শুরু করেছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২