আঃ হামিদ (মধুপুর) টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে আনুষ্ঠানিক ভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন অব. কর্নেল আসাদুল ইসলাম আজাদ।
শনিবার (৮ নভেম্বর) আজাদ সমর্থক গোষ্ঠীর আয়োজনে উপজেলার ফাজিলপুর আজাদ স্পোটিং ক্লাব মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির সাবেক নেতা আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী অব.লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ। উক্ত সমাবেশে তিনি বলেন মধুপুরে ও ধনবাড়ীতে পাঁচটি করে কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন করার পরিকল্পনা রয়েছে। এলাকার বেকার যুবকদের কাজের জন্য আরো বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় সমাবেশে মধুপুর ও ধনবাড়ী উপজেলার দশ স সহাস্রাধীক নারী, পুরুষ উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮