আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের টাঙ্গাইল জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে তা প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের মেম্বার মো. রফিকুল ইসলাম সোহেলকে সভাপতি এবং ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হাকিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
অনুমোদিত আংশিক কমিটিতে মির্জাপুর, মধুপুর, সখীপুর, ধনবাড়ী, টাঙ্গাইল সদর, কালিহাতী, নাগরপুর, বাসাইল, গোপালপুর, দেলদুয়ারসহ জেলার বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে।
কমিটিতে মধুপুর উপজেলার একাধিক জনপ্রতিনিধিকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদ রয়েছে।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত আংশিক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। পরবর্তীতে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
নতুন কমিটি গঠনের ফলে জেলার ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিদের মধ্যে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮