বিনোদন ডেস্ক,
কানসাস সিটি চিফসের ম্যাচে পাশাপাশি বসে দীর্ঘ সময় আড্ডা দিতে দেখা গিয়েছিল হলিউড তারকা টম ক্রুজ ও পপ তারকা টেলর সুইফটকে। এরপর থেকেই ভক্তদের কৌতূহল—কী নিয়ে এতক্ষণ কথা বলছিলেন তারা?
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন টম ক্রুজ। তিনি জানান, সেদিন টেলর সুইফটই তাকে ফুটবল সম্পর্কে ‘পাঠ’ দিচ্ছিলেন। টমের ভাষায়, ‘ও আমাকে ফুটবল শেখাচ্ছিল।’
কোভিড মহামারির পর দীর্ঘদিন কোনো ফুটবল ম্যাচ মাঠে বসে দেখেননি টম। তাই কানসাস সিটি চিফসের ম্যাচে তার উপস্থিতি ছিল দীর্ঘ বিরতির পর মাঠে ফেরার মতো।
তবে তাদের আড্ডা শুধু ফুটবলেই সীমাবদ্ধ ছিল না। গান ও সিনেমা নিয়েও কথা হয়েছে দুই তারকার। টেলরের প্রশংসা করে টম তাকে ‘জিনিয়াস’ বলে উল্লেখ করেন।
টম বলেন, টেলর অসাধারণ গায়িকা হওয়ার পাশাপাশি দক্ষ গীতিকার ও সংগীতশিল্পী। এমনকি পরিচালনার ক্ষেত্রেও তার প্রতিভার প্রশংসা করেন এই হলিউড তারকা।
অন্যদিকে, ট্র্যাভিস কেলসির সঙ্গে সম্পর্কের পর থেকেই কানসাস সিটি চিফসের ম্যাচে নিয়মিত দেখা যায় টেলরকে। সময়ের সঙ্গে ফুটবল সম্পর্কেও তার আগ্রহ ও জ্ঞান বেড়েছে—টম ক্রুজের মন্তব্যে সেটিই আরও স্পষ্ট হলো।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮