প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ৬:০২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৫, ৮:৪৯ পি.এম
ঝালকাঠিতে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিজয় র্যালি ও শোভাযাত্রা

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে এক বর্ণাঢ্য বিজয় র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় জেলা মহিলা দলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
র্যালিটি শহরের ফায়ার সার্ভিস চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন ঝালকাঠি জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুফ জুয়েল। এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিগার সুলতানা নিপু, সদস্য অনিকা দাসসহ জেলা, পৌর ও উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ। এছাড়াও রাজাপুর উপজেলা সভানেত্রী মাহমুদা বেগম, নলছিটি ও কাঁঠালিয়া উপজেলা মহিলা দলের নেত্রীবৃন্দ র্যালিতে যোগ দেন, যা শোভাযাত্রাকে আরও বর্ণাঢ্য করে তোলে।
নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এ সংগঠন গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তারা আরও জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে মহিলা দল অগ্রণী ভূমিকা পালন করবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২